নওগাঁয় আগামীকাল মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ১২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
নওগাঁয় আগামীকাল মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে
নওগাঁয় চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় এই ম্যাচের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ প্রমুখ উপস্থিত থাকার কথা।
পড়ুন>>রামপালে মৎস্য ঘের মালিকদের নিয়ে বেলা’র আলোচনা সভা অনুষ্ঠিত
মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের।
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম বলেন উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নওগাঁর সাংবাদিকদের মিলন মেলাও বলা যেতে পারে।
মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব আব্দুর রউফ পাভেল বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ম্যাচ শেষে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রীতিভোজের আয়োজন রয়েছে৷ এই আয়োজনে চারটি সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীরা অংশ নেবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























