নওগাঁ জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হলেন নওগাঁ সদরের আব্দুল আলিম
- আপডেট সময় : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হলেন নওগাঁ সদরের আব্দুল আলিম
ট্রাফিক বিভাগ নওগাঁর টিএসআই মোঃ আব্দুল আলিমকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কারে ভূষিত করেন নওগাঁর পুলিশ সুপারক মোহাম্মদ তারিকুল ইসলাম।
নিষ্ঠার সাথে কাজ করায় শ্রেষ্ঠ টিএসআই হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>>জাতিসংঘে তারেক রহমান: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা
সভায় নওগাঁ জেলার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন>>জাতিসংঘে তারেক রহমান: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা
তিনি জনগণকে অধিকতর সেবাপ্রদান নিশ্চিত করতে সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























