ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের

ধরলা নদীতে বড়শিতে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

ধরলা নদীতে বড়শিতে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধরলা নদীতে বড়শিতে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ

কুড়িগ্রামে ধরলা নদীতে বড়শির টোপে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ।ফুলবাড়ি উপজেলার শাহ বাজার এলাকার মোঃ তোফাজ্জল পোদ্দার (৫২) চিতল মাছটি শিকার করেন। মাছটি দেখতে শতশত উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে এ বিরাট মাছটি বড়শিতে ধরা পড়ে।

মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বসে বৃহস্পতিবার সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি ছিপ পাতেন তিনি।

কিন্তু দীর্ঘক্ষণ বসে থেকেও কোনো মাছ শিকার করতে পারেননি তিনি। বিকেল বেলা নিরাশ হয়ে বাড়ি ফিরবেন, ঠিক এমন সময় মাছ টোপ গিলে সুতায় টান দেয় মাছটি। অনেক আশা নিয়ে ছিপ ধরে টান দেন শিকারী তোফাজ্জল। আশা পূরণ করে বড়শিতে আটকে যায় বিরাট এক চিতল মাছ। এরপর প্রায় এক ঘণ্টা চলে শিকারী আর মাছের খেলা। অবশেষে শিকারীর কৌশলের কাছে হার মেনে বড়শিতে উঠে আসে ৭ কেজি ওজনের বিরাট চিতল মাছ।

পড়ুন>> কাপ্তাই লেকে নতুন প্রজাতির মাছ শনাক্ত

প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন বলেন, বড়শিতে মাছটি আটকানোর পর নদীর পাড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। মাছ যখন সুতা টান দেয় শিকারী তখন সুতা ছেড়ে দেন।
আবার মাছ যখন একটু নিস্তেজ হয় তখন শিকারী সুটা টেনে মাছটিকে কাছে এনে ধরার চেষ্টা করেন।
এভাবে অনেকক্ষণ পর শিকারী মাছটি ধরতে সক্ষম হন।

তারা আরও বলেন, তোফাজ্জল মাছ ব্যবসায়ী নন। তিনি মাছটি বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। কিন্তু স্থানীয় লোকজনের জোরাজোরিতে পরে মাছটি নয় হাজার টাকায় বিক্রি করলেও তিনি একভাগ নিজে খাওয়ার জন্য রেখে দেন।

এ প্রসঙ্গে শাহবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তহিদুল হক পোদ্দার বলেন, শখের বসে বড়শি নিয়ে গিয়ে তোফাজ্জল বড় একটা চিতল মাছ শিকার করেছে। মাছটি দেখতে দূর-দুরান্ত থেকে শতশত মানুষ ভিড় জমিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধরলা নদীতে বড়শিতে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ

আপডেট সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫