দৌলতপুরের রেফায়েতপুর ইউনিয়ন বিএনপির সমাবেশে অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
দৌলতপুরের রেফায়েতপুর ইউনিয়ন বিএনপির সমাবেশে অনুষ্ঠিত
দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, দৌলতপুরে বিএনপির একটি চক্র নানান গুজব ছড়িয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ওই চক্রটি দৌলতপুরে হায়ার পার্টির নির্বাচন করাতে চায়। অর্থাৎ তারা দৌলতপুরের বিএনপির নেতাকর্মীদের উপেক্ষা করে হায়ার করা ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করাতে চাই। কিন্তু তাদের বোঝা উচিত দৌলতপুরের মানুষ তা মেনে নেবেন না।দৌলতপুর বিএনপি ও সাধারণ মানুষের প্রশ্ন ৫ আগস্টের আগে তারা কোথায় ছিলেন?
বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরের মানুষ যাকে চাই
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাকেই নমিনেশন দিবেন।
বৃহস্পতিবার বিকেলে রিফাইতপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজিত হরিনগাছি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পড়ুন>> তাহিরপুরে রাতে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম; হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর
রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা আছে যারা বিগত ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন। বিএনপির কমিটিতে তাদের মূল্যায়ন করতে। কিন্তু উপজেলা বিএনপির এক নেতা তার নিজের ইউনিয়ন রিফায়েতপুরে দলীয় নির্দেশনা অমান্য করে মনগড়া পকেট কমিটি করেছেন। দলের নিবেদিত প্রাণ ও যোগ্য নেতাদের বাদ দিয়ে রিফায়েতপুর ইউনিয়নের কমিটিতে যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই বিগত সময়ে বিএনপি’র কোন মিছিল মিটিংয়ে উপস্থিত হননি।
উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠিত কর্মীসভায় উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, মাহবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, আতাউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান।
রিফাতপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মক্কেল আলীর সঞ্চালনায় কর্মীসভা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























