দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদর হাসান

 

 

দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

 

 

দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আটক মাহমুদর হাসান ওই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল নতুন আমদহ গ্রামে অভিযান চালায়। ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে মাহমুদর হাসানের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং চারটি খালি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

 

 

অভিযান শেষে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত সন্দেহে মামলা দায়ের করা হয়েছে।

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে মাহমুদর হাসানের বাড়ি থেকে গুলি ও বিদেশি মদের খালি বোতল পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পড়ুন>> নওগাঁয় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: ২ জন পেলেন ওমরাহ ও ৯ জনকে সাইকেল

 

এদিকে একজন রাজনৈতিক দলের স্থানীয় নেতা আটক হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করলেও পুলিশ বলছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

এই ঘটনায় নতুন আমদহ ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!