দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শিক্ষক ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৪১৯ বার পড়া হয়েছে
দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শিক্ষক ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ পাওয়ায় আলহাজ্জ মোঃ আমিরুল ইসলামকে শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়ায় অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলহাজ্জ মোঃ আমিরুল ইসলামকে বৃহস্পতিবার বেলা ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে দৌলতপুর কলেজের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর অধ্যক্ষ মোঃ ছাদিকুজ্জামান দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজের কোটি কোটি টাকা দুর্নীতির কারণে পালিয়ে যান এবং আত্বগোপন আছেন।
পড়ুন>>খুরা রোগে ১৫ দিনে এক গ্রামেই ১২টি গরুর মৃত্যু
এমতাবস্থায় নবনির্বাচিত ম্যানজিং কমিটি (এডহক) কমিটির সম্মানিত সভাপতি মহাঃ আজিজুল হক, বিদ্যুৎসাহী সদস্য মোঃ ফজলুর রহমান, দাতা সদস্য মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব উপাধ্যক্ষ মোঃ আব্দুস ছালাম ও শিক্ষক প্রতিনিধি মোঃ মাহফুজুল আলম এর সমন্বয়ে গঠিত কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে কলেজের সিনিয়র শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলহাজ্জ মোঃ আমিরুল ইসলামকে দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগদান করেন।
এব্যাপারে অধ্যক্ষের কার্যালয়ে বেলা ১২টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের সহিত শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৌলতপুর কলেজের বিভিন্ বিভাগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ কলেজের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়াসহ কলেজের লেখাপড়ার মান, ভাল ফলাফল সহ সকল বিষয়ে শিক্ষক কর্মচারীদের সাথে নিয়ে অভিজ্ঞ নবনির্বাচিত ম্যানেজিং কমিটির মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে বলে জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























