দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। সংস্থাটির এক বছরব্যাপী গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা বেশ কয়েকটি টুথপেস্টে উল্লেখযোগ্য পরিমাণে প্লাস্টিক কণা (মাইক্রোপ্লাস্টিক) রয়েছে।
ইএসডিও জানিয়েছে, মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটারের কম আকারের ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা টুথপেস্টসহ বিভিন্ন ব্যক্তিগত পরিচর্যার পণ্যে ব্যবহৃত হতে পারে।
দাঁত ব্রাশ করার সময় এসব কণা সরাসরি পানিতে মিশে পরিবেশে ছড়িয়ে পড়ে। পরে তা নদী, জলাশয় ও খাদ্যচক্রে প্রবেশ করে মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি সৃষ্টি করতে পারে।
গবেষণার ফলাফলের পর বিশেষজ্ঞরা ব্যক্তিগত পরিচর্যার পণ্যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রণয়ন, নিয়মিত মান পরীক্ষা এবং পরিবেশবান্ধব বিকল্প উপাদান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে ভোক্তাদেরও সচেতনভাবে পণ্য নির্বাচন এবং পণ্যের উপাদান তালিকা যাচাই করে কেনাকাটার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply