ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ৩৩ মাস কারাভোগের পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৩ জন নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা গ্রেফতার ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কৌশলী হওয়ার সময় কি এখনই? দুদক পুনর্গঠনে এনসিপিকে টার্গেট করছে সরকার: নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার

দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

সৃষ্টি স্বাস্থ‍্য ডেস্ক
  • আপডেট সময় : ১১:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। সংস্থাটির এক বছরব্যাপী গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা বেশ কয়েকটি টুথপেস্টে উল্লেখযোগ্য পরিমাণে প্লাস্টিক কণা (মাইক্রোপ্লাস্টিক) রয়েছে।

ইএসডিওর গবেষণা অনুযায়ী, নিচের ৯টি টুথপেস্টে ২০ থেকে ৪০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে—
মেরিল বেবি-অরেঞ্জ — ৪০টি কণা।
ম্যাজিক হার্বাল — ৪০টি কণা।
মেসবাক — ৪০টি কণা।
ক্লোজআপ মেন্থল ফ্রেশ (স্যাশে) — ৪০টি কণা।
ডেন্টিন জেল টুথপেস্ট — ২০টি কণা।
পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ — ২০টি কণা।
ক্লোজ আপ লেমন সি সল্ট — ২০টি কণা।
ব্রাশ আপ হোয়াইটেনিং জেল — ২০টি কণা।
হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ — ২০টি কণা।

ইএসডিও জানিয়েছে, মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটারের কম আকারের ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা টুথপেস্টসহ বিভিন্ন ব্যক্তিগত পরিচর্যার পণ্যে ব্যবহৃত হতে পারে।

পড়ুন>>দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

দাঁত ব্রাশ করার সময় এসব কণা সরাসরি পানিতে মিশে পরিবেশে ছড়িয়ে পড়ে। পরে তা নদী, জলাশয় ও খাদ্যচক্রে প্রবেশ করে মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি সৃষ্টি করতে পারে।

গবেষণার ফলাফলের পর বিশেষজ্ঞরা ব্যক্তিগত পরিচর্যার পণ্যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রণয়ন, নিয়মিত মান পরীক্ষা এবং পরিবেশবান্ধব বিকল্প উপাদান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে ভোক্তাদেরও সচেতনভাবে পণ্য নির্বাচন এবং পণ্যের উপাদান তালিকা যাচাই করে কেনাকাটার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

আপডেট সময় : ১১:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬