ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে দীর্ঘস্থায়ী করতে হলে রাজনীতিতে সৎ ও যোগ্য মানুষের অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সেমিনারে মন্ত্রী বলেন, আমরা যদি আগামী প্রজন্মের জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে না পারি, তবে দেশের কোনো উন্নয়নই টেকসই হবে না।

পড়ুন>>টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, ভালো রাজনীতিবিদ তৈরি করতে ব্যর্থ হলে আমরা যে স্বপ্নের কথা বলি, তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না। বর্তমান সময়ে মানসম্মত উন্নয়নের জন্য ভালো মানুষদের নেতৃত্বে আসা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী তরুণরা রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানরাও এখন রাজনীতিতে আসতে অনাগ্রহী। তিনি মন্তব্য করেন, রাজনীতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো উপাদান থাকলেও যেমন দক্ষ বাবুর্চি ছাড়া ভালো খাবার পাওয়া যায় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না থাকলে উন্নয়নের সুফল পাওয়া সম্ভব নয়।

বরিশালের ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো অনেক মহান নেতা এই অঞ্চল থেকে উঠে এসেছেন। ভবিষ্যতেও বরিশাল থেকে যোগ্য ও মেধাবী নেতৃত্ব সামনে আসতে হবে। তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ বা শিল্পায়নই যথেষ্ট নয়; দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর এই লক্ষ্য অর্জনে ভালো মানুষদের রাজনীতিতে আসার পরিবেশ তৈরি করতে হবে।

পড়ুন>>জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

তরুণ প্রজন্মের উদ্দেশে মন্ত্রী বলেন, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে মেধাবী তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের সংকল্প করে, তবে সেটিই হবে ইতিবাচক পরিবর্তনের সূচনা। যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ সুগম করা।

আন্দালিভ রহমান আরও বলেন, আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই সারা বাংলাদেশের এই সংকট নিরসনে তরুণদের রাজনীতিতে উৎসাহিত করতে হবে। তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ ও অনুকূল করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬