দেবীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেবীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

দেবীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
দেবীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভা ৯ নাম্বার ওয়াড নতুন বন্দরে। খোকন সরকার (৩৩) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।নিহত খোকন উপজেলার নতুন বন্দর এলাকার দুলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়,মঙ্গলবার সকাল ১০টার দিকে হাতে কাঁচি দা নিয়ে ভুট্টা ক্ষেতে ঘাস কাটার কথা বলে বেরিয়ে যান খোকন সরকার রাস্তায় এক দুজনের সাথে দেখা ও কথা হয়েছিল।

পরে আনুমানিক সকাল ১১ টার দিকে ঘটনাস্থলের পাশে প্রতিবেশী এক মহিলা রান্নার জন্য গাছের শুকনো পাতা কুড়িয়ে আনতে গেলে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

লাশ উদ্ধারের কথা প্রতিবেশীদের কাছে শুনে খোকনের স্ত্রী রুমানা ঘটনাস্থলে গিয়ে খোকনের পরিচয় নিশ্চিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। ও পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অফ্স), সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন সহ পুলিশ সদস্যরা। ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি পঞ্চগড়ের একটি টিম কাজ করছেন।

এই বিষয়ে, পঞ্চগড়ের পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি কাজ করছে। এবং ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

One response to “দেবীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার”

  1. […] মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে পবিত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র সরকারের পরিচালনায় ২৭ শে জানুয়ারি শুক্রবার বিকেলে পবিত্র সরকারের বাসভবনে এলাকায় দুই শতাধিক লোকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।পড়ুন>> দেবীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!