ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির

তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সূত্রমতে, বর্তমানে চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা ৯ ডিসেম্বর শেষ হবে। এরপরই এই নতুন নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর। বিনা খরচে মালয়েশিয়ায় সরকারিভাবে ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। এর আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হওয়ার কথা থাকলেও, এবার একে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর প্রধান কারণ হলো, নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাচাই নয়, বরং সরাসরি নিয়োগের প্রক্রিয়া চালু করা হচ্ছে।

প্রস্তাবিত নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, প্রার্থীকে তিনটি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অংশে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন প্রার্থী, তবে ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৪০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ।

লিখিত পরীক্ষা হবে তিন ঘণ্টার। এই ধাপে উত্তীর্ণদের জন্য রাখা হয়েছে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। এছাড়া সিলেবাসেও পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। প্রস্তাবিত সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হতে পারে। তবে নম্বর বণ্টন ও সিলেবাসের চূড়ান্ত রূপরেখা বিধিমালা সংশোধনের পর জানানো হবে।

উল্লেখ্য যে, সবশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। তার প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চ মাসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে নতুন নিয়োগ পরীক্ষার উদ্যোগ নিল এনটিআরসিএ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র

আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬