তাড়াশে শিয়ালের কামড়ে শিশুসহ গুরুতর আহত-৪
- আপডেট সময় : ১০:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় শিয়ালের কামড়ে শিশুসহ গুরুতর আহত হয়েছেন ৪জন।
সোমবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার পৌর এলাকার কাউরাইল মহল্লার পূর্ব পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
আহতদের মধ্যে মো. বায়জিদ (৭) ও মরিয়ম (৫) সহোদরকে মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি ক্ষ্যাপা শিয়াল হঠাৎ করে গ্রামের পূর্ব পাড়া মহল্লায় ঢুকে পড়ে।এসময় রাস্তায় চলাচল করা ও বাড়িতে দাঁড়িয়ে থাকা লোকজনদের এক এক করে ৪ ব্যক্তিকে কামড়ে দেয়। এতে ওই মহল্লায় আব্দল মতিনের ছেলে মো. বায়জিদ (৭) ও মেয়ে মরিয়ম (৫) কাজেম উদ্দিনের ছেলে পাঞ্জু (৫৫), এবং মকবুল হোসেনর ছেলে মো. জাকির হোসেন (৩৫), গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. রাশিদুল আলম খান সজিব জরুরি চিকিৎসা প্রদান করেন।
এদিকে বিকাল ৫ টার দিকে এদের মধ্যে মো. বায়জিদ (৭) ও মরিয়ম (৫) সহোদরে অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেক ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর পরই গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ওই শিয়ালকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন।
এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, খাবার সংকটে হয়তো শেয়ালগুলো এমন করছে। ক্ষ্যাপা শিয়াল লোকালয়ে ঢুকে লোকজনকে কামড়াচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























