তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পেলেন মানিকগঞ্জ -১ আসনের অসহায় দরিদ্র তৃণমূল মানুষ
- আপডেট সময় : ১১:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পেলেন মানিকগঞ্জ -১ আসনের অসহায় দরিদ্র তৃণমূল মানুষ
তারেক রহমানের পাঠানো এসব ঈদ উপহার মানিকগঞ্জ -১ আসনের অসহায় দরিদ্র তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন এস এ জিন্নাহ কবীর।
২৭ মার্চ বৃহস্পতিবার সারাদিনব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পাঠানো ঈদ উপহার তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী অন্যতম সদস্য মানিকগঞ্জ ১ আসনের ধানের শীষের কান্ডারী গণমানুষের স্পন্দন জননেতা এস এ জিন্নাহ কবীর। আপমর তৃণমূল মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
পড়ুন>>দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
এস এ জিন্নাহ কবীর আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘিওর দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার অসহায় দরিদ্র মানুষের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।
এছাড়াও বিএনপির দুস্থ নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে অসহায় দুস্থ মানুষের মাঝে গিয়ে তিনি নিজ হাতে তুলে দিচ্ছেন ঈদ উপহার এবং তাদের সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দেশবাসী ও বিএনপি সকল নেতাকর্মীর জন্য দোয়া চাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহব্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
প্রতিটি উপজেলায় ২০০০ টি লুঙ্গি ও শাড়ি, চারটি উপজেলায় মোট ৮০০০০ টি লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হবে বলে জানিয়েছেন এস এ জিন্না কবীর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























