তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- আপডেট সময় : ১০:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।
এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাউশির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন।
শীতের তীব্রতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছে, দুই ঘণ্টা পরই তাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী- ১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
তিনি বলেন, চিঠি সংশোধন করা হচ্ছে।
১৭ ডিগ্রি নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।
এর আগে আজ বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে, সেখানে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে।
শৈত্যপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসংক্রান্ত এ নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে।
এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।
সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত ওইসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

























One thought on “তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ”