তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক

তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি
তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি।

 

 

তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িয়তে চুরি

 

 

তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি।
সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ হাটের দোকান ও বাসা বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোরের দল নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কারসহ ধান বীজ লুট করে নিয়ে গেছে। এতে ওই দোকান ও বাড়ির মালিকের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় নওগাঁ বাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

 

 

শনিবার (২২ নভেম্বর) সকালে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনা পরিদর্শন করেছেন বলে থাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান।

 

 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে,তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে মিল্টনের ধানের বীজের গোডাউনে ডাকাতরা হানা দিয়ে তালা ভেঙ্গে সংরক্ষিত বিভিন্ন প্রাতির ৫০ কেজি ওজনের ১২০ বস্তা ধান বীজ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ১৫℅ বাড়ি ভাড়া আদায় আন্দোলনে ঢাকায় গমনকারীদের সংবর্ধনা

 

এছাড়াও একই বাজারের পূর্বপাশে আনিসুর রহমানের বাসা বাড়ির গেটের তালা ভেঙ্গে চেতনানাশক ছিটিয়ে ঘরে ঢুকে আলমারিরা থেকে নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

 

সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরী খাতুনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

 

ওসি জিয়াউর রহমান বলেন, এটা ডাকাতি নয়, সংঘবদ্ধ চুরি। এ অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!