তাড়াশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ডাষ্টবিন স্থাপন
- আপডেট সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে
তাড়াশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ডাষ্টবিন স্থাপন
তাড়াশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ডাষ্টবিন স্থাপন
গ্রীন বাংলাদেশ- ক্লিন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ-পরিচ্ছন্ন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে পরিচ্ছন্ন রাখা ও থাকার জন্য ছাত্র ছাত্রীদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে ডাষ্টবিন স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ওই ডাষ্টবিন স্থাপনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম, ভিলেজ ভিশনের প্রতিনিধি জনাব মাসুম বিল্লাহ, তাইবুর খন্দকার, মেহেদী হাসান, তুহিন, বিলকিস, সাকিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি সুইচিং মং মারমা বলেন, তাড়াশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব।
আর এ জন্য গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ডাষ্টবিন স্থাপন করতে হবে। যাতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা যায়।
বিশেষ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজ পরিচ্ছন্ন রাখাতে ছাত্র ছাত্রীদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে তাদের এ কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি ডাষ্টবিন স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























