ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের

তাড়াশে জমির কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

তাড়াশে জমির কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে জমির কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমি থেকে কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ মনিরুল গংয়ের লোকজন। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে উপজেলার মাকরশোন গ্রামের দক্ষিণ মাঠে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আমির হোসেন ১০ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ওই কৃষকের ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পড়ুন>>নাগেশ্বরীতে ফ্যাসিস্ট নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে কৃষক আমীর হোসেন মাকরশোন মৌজায় ৬৬ শতাংশ ফসলী জমি ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

কিন্তু প্রতিপক্ষ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মনিরুলও ওই জমি ক্রয়সূত্রে মালিকানা দাবি করলে বিরোধের সূত্রপাত হয়। চলতি রবি মৌসুমে আমির হোসেন তার দখলি ওই জমিতে সরিষার চাষ করেন।

এ দিকে শনিবার সকালে প্রতিপক্ষ মনিরুল ও তার সংঘবদ্ধ লোকজন ওই জমিতে জোড়পূর্বক ভাবে কাঁচা সরিষা তুলে ফেলে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

রবিবার সকালে ভুক্তভোগী কৃষক আমির হোসেন তাড়াশ থানায় ১০ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন, মনিরুল, রাকিব খাঁ, আমিরুল খাঁ, হৃদয় খাঁ, আরশেদ মন্ডল, আব্দুল কাদের, বাবলু মন্ডল, নবীর আলী, মজনু ও আব্দুস ছালাম।

অভিযুক্ত মনিরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই ক্ষেতের সরিষা তুলে ফেলার বিষয়টি অস্বীকার করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে জমির কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ

আপডেট সময় : ০৫:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫