তাড়াশে চলনবিল পুনরুদ্ধার ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
তাড়াশে চলনবিল পুনরুদ্ধার ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে এলাকার ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং জীবনযাত্রার মান উন্নয়নের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
পড়ুন>>চাকরির শুরুতে ৩০ হাজার টাকার বেশি বেতনের সুযোগ যেসব
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং সিইজিআইএস (CEGIS)-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ তানভিরুল হক।
সভায় বক্তারা চলনবিল রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
পড়ুন>>নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান
এসময় সিইজিআইএস-এর সিনিয়র স্পেশালিস্ট তানভীর আহমেদ, সোশ্যাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসাইন, বাকাস-এর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, প্রবীণ সাংবাদিক ড. শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠাসেন গুপ্তা, বন কর্মকর্তা সেহেরাবুল ইসলাম, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ এবং পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত থেকে তাঁদের মতামত তুলে ধরেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























