ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজশাহীতে অবরুদ্ধ সাবেক ওসি, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার ৮ম এনটিআরসিএ নিয়োগ: প্রতিষ্ঠানপ্রধান পদের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থার্ড টার্মিনাল: যাত্রীসেবায় ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা মেনজিসের সিরাজগঞ্জে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মাটির ঘর রাজস্ব আয়ের ঘাটতি মেটাতে নতুন ঋণের খোঁজে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি: নথিতে থাকবে আজীবন রেকর্ড

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক আহত

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ শেষ হয়েছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকিস্টিক, স্ট্যাম্প ইত্যাদি নিয়ে হামলায় অংশ নেন।

প্রথমে বেলা ২টা ৫০ মিনিটের দিকে ঢাবির হলপাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে।

একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেয়। বেলা সাড়ে ৩টার দিকে সেখানে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এসময় ছাত্রলীগের সবকটি ইউনিট একযোগে হামলা করে। তাদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর শুরু হয় হামলা। আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ধরে ধরে পেটাতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক আহত

আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪