ডোমারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যুদ্ধাপরাধী সন্তান যোগ দেওয়ায় অনুষ্ঠান সংক্ষিপ্ত
- আপডেট সময় : ১১:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
ডোমারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যুদ্ধাপরাধী সন্তান যোগ দেওয়ায় অনুষ্ঠান সংক্ষিপ্ত
নীলফামারীর ডোমারে গত ২৬ শে মার্চ দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যুদ্ধাপরাধী সন্তান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ অনুষ্ঠানে যোগদান করায় বাকবিতন্ডায় সমাবেশ সংক্ষিপ্ত করে শেষ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী বলেন, গত মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ২৬শে মার্চ দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত হন মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
এ সময় তার পিছনে পিছনে যুদ্ধাপরাধী সন্তান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করায় বাকবিতন্ডা শুরু হয় মুক্তিযোদ্ধাদের সংগে।
বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষই সমঝোতায় আসেন অনুষ্ঠান সংক্ষিপ্ত করে মাত্র দুজন বক্তব্য দেবেন।
সমঝোতা অনুযায়ী বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এবং আমি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী আরও বলেন, ওর বাবার নাম যুদ্ধাপরাধীর সরকারি তালিকায় থাকায় গত কয়েক বছর ধরে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদকে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে যোগদান করতে বাধা দিচ্ছি।
ইউএনও মহোদয় তাকে দাওয়াত না দিলেও অযাচিত আগমনে গতকালও তাকে বক্তব্য দিতে দেই নাই। আমি ও ইউএনও মহোদয়ের বক্তব্যের পরেই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ বলেন, সংবর্ধনা অনুষ্ঠানটি পন্ড হয়নি। সংক্ষিপ্ত করা হয়েছে।
পৌর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কমান্ডের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সমশের আলী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম রাব্বি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ তাদের পরিবারের সদস্য এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























