ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

 

ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

 

ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করেছে ছাত্র-জনতা।

দানবীয় ফ্যাসিস গণহত্যাকারী অবৈধ সরকারের সুবিধাভোগী এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দূর্নীতির অভিযোগে তাকে ডোমার উপজেলা থেকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারী সকালে গনতন্ত্রকামী ফ্যাসিষ্ট বিরোধী ছাত্র জনতার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালিত হয়।

পড়ুন>> নওগাঁর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে তালা ঝুলালেন বৈষম্যবিরোধী ছাত্ররা

উক্ত বিক্ষোভ মানব বন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, তালতলি বিজনেস ম্যানজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম গোলাপ হোসেন, সাহেবপারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা শরিফ হোসেন, বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দানবীয় ফ্যাসিষ্ট গনহত্যাকারী অবৈধ সরকারের সুবিধা ভোগী, এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বানিজ্যের হোতা দুর্নীতিবাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের দ্রুত ডোমার উপজেলা থেকে অপসারণের দাবী জানান।

এরপরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, কাছে স্মারক লিপি প্রদান করে জোরালো কন্ঠে এবং দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবী তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল আলম বিপিএএ নিকট স্মারক লিপি প্রদানের সময় উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, মামুনুর রশীদ বসুনিয়া সজীব, মেরাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মোহাম্মদ মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৬ জন গ্রেফতার

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করার অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, আমি তো কিছুই জানিনা। এসে শুনতেছি আমার বিরুদ্ধে তারা মানব বন্ধন করছেন। আমি এর আগে তারাগঞ্জে ছিলাম ৮ বছর, সৈয়দপুরে ছিলাম ৭ বছর ডোমারেও ৮ বছর হচ্ছে। আমি যতদিনই থাকিনা কেন আমি কোন দুর্নীতি করি নাই। বিষয়গুলো নিয়ে আপনারাই এটার প্রতিবাদ করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!