সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৬ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৬ জন গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পড়ুন>>ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতিতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-১২
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শফিকুল ইসলাম (৫৫), দোয়ারাবাজার থানার বরকতনগর গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। মোঃ জলিল মিয়া (৪৮), তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের বাসিন্দা ও তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কাওছার আহমেদ (২৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। জামাল আহমেদ (২৫), ছাতক থানার সেওতাপাড়া গ্রামের ও ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। মোঃ সাত্তার মিয়া (৭৬), শাল্লা থানার কান্দিগাও গ্রামের ও ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০), শাল্লা থানার ডুমরা গ্রামের বাসিন্দা ও ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























