ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:৪৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক। উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামান ও অডিটর  হান্নানকে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ মার্চ ) দুপুরে হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির নিকট ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা দুর্নীতি কমিশনের একটি দল তাদের আটক করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শেরিকুজ্জামান ও হান্নান ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দর কষাকষির পর ২২ হাজার টাকায় রফা হয়। ১৭ হাজার টাকা আগেই দেওয়া হয়েছিল। বাকি ৫ হাজার টাকা দিতে গেলে দুদকের দল তাদের হাতেনাতে আটক করে।

পড়ুন>>চার বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণের চেষ্টা

স্থানীয় সূত্র মতে,শেরিকুজ্জামান ও হান্নান যোগদানের পর থেকে ঘুষ লেনদেনে বেপরোয়া হয়ে উঠেছিলেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে তারা দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নিতেন।

এছাড়া, যেকোনো কাজের জন্য সর্বনিম্ন ২০ হাজার টাকা ঘুষ নিতেন। অভিযোগ রয়েছে, শেরিকুজ্জামান নিজেকে মহাশক্তিধর মনে করতেন। এর আগে,শেরিকুজ্জামান ও আরেক অডিটর মজিবর রহমানের ঘুষ লেনদেনের বিরুদ্ধে স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। জোহরা খাতুনের ছেলে জহিরুল ইসলাম রংপুর বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ঘুষের বিষয়ে লিখিত অভিযোগও করেছিলেন। অভিযোগের তদন্ত হলেও মজিবরকে বদলি করা হলেও শেরিকুজ্জামান বহাল তবিয়তে কর্মস্থলে রয়ে যান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় সহকারী পরিচালক ও উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আজমির শরিফ মারজী বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই এই অফিসের ওপর নজর রাখছিলাম। দীর্ঘ তদন্তের পর নিশ্চিত হয়েই অভিযান পরিচালনা করা হয়। আটক দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

আপডেট সময় : ০৮:৪৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫