ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে আগাছানাশক প্রয়োগে আমন ধানের চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে আগাছানাশক প্রয়োগে আমন ধানের চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে আগাছানাশক প্রয়োগে আমন ধানের চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে আগাছানাশক প্রয়োগে আমন ধানের চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা

ঠাকুরগাঁও  থেকে মোঃ মজিবর রহমান শেখ: রাতের আধারে দূর্বৃত্তরা বাড়ন্ত আমন ধানের ৩ বিঘা জমিতে আগাছানাশক প্রয়োগ করে আমন ধানের চারা ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামে।ওই গ্রামের কৃষক জিয়াউর রহমানের লাগানো রোপা আমন জমিতে আগাছানাশক প্রয়োগ করে আমন ধানের চারা ঝলসে দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক জিয়াউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে ধরে দূর্বৃত্তরা ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের অন্ধকারে তার পাশাপাশি তিনটি মাঠের জমিতে আগানাশক কিটনাশক প্রয়োগ করে। এতে কৃষকের আমন ধানের চারা ঝলসে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক জিয়াউর রহমান পরদিন সকালে মাঠে গেলে তার রোপনকৃত রোপার দিকে লক্ষ্য করে আমন ধানের চারাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে ও শুকিয়ে গেছে। কৃষক প্রথমে ধারণা করেন কুয়াশা ও অতিরিক্ত শীতের কারণে হয়তো চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে। চারা বাঁচানোর জন্য আমন রোপার চারায় আগের পানি দেয়। কিন্তু তারপরেও সে লক্ষ্য করে আমন ধানের চারাগুলো ধীরে ধীরে আরও বেশি হলুদ হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। জমির আগাছা মাড়ার কীটনাশক প্রয়োগ করে তার চারাগুলো নষ্ট করে দেওয়ার অভিযোগ করেন।

আমন রোপার চারা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। জিয়াউর রহমান বলছেন, ৩ বিঘা জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছিলো। সার সংকটের মধ্যে দিয়ে ডিলার কাছে সার কিনে সঠিক সময়ে তা জমিতে প্রয়োগ করি। কৃষক জিয়াউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ। অতিরিক্ত

ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান এলাকার দুই ব্যক্তির নাম উল্লেখ্য করে স্থানীয় থানায় আগাছানাশক কীটনাশক ছিটিয়ে আমন ধানের চারা নষ্ট করার লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের কৃষক জিয়াউর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় ৩ বিঘাজমিতে প্রায় দেড় মাস আগে আমন ধানের চারা রোপন করে। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এলাকার দূর্বৃত্তরা তার আমন ধানের চারায় আগাছানাশক প্রয়োগ করে। এতে আমন রোপার চারাগাছগুলো ঝলসে যায়। উল্লেখ্য যে, আড়াই মাস আগে কৃষক জিয়াউর রহমানের আড়াই বিঘা জমিতে রোপনকৃত ফল ধরা আম বাগানের তিনশ আম গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা তার স্বপ্ন ভঙ্গ করে দেয়। এবারও ক্ষতিগ্রস্ত কৃষকের ধারণা, পূর্বে শ্রত্রুতার বিরোধের জেরে প্রতিপক্ষরা ৩ বিঘা আমন রোপার জমিতে অতিরিক্ত আগাছানাশক কিটনাশক প্রয়োগ করে আমন ধানের চারা নষ্ট করেছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগাছানাশক ছিটিয়ে আমন ধানের রোপার চারা নষ্টের ঘটনায় যথাযথ তথ্য-প্রমাণ সাপেক্ষে বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করা হবে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!