সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ হারালো-৩; আহত-৯ জন
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ১০:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ হারালো-৩; আহত-৯ জন
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজন প্রাণ হারিয়েছেন এবং নারী ও শিশুসহ আহত হয়েছেন ৯ জন। এছাড়াও মারা গেছে গবাদি পশুও। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।
আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের রুমান (৭), রানা (১৩), সাকিবুল (১০), ফুলতলা গ্রামের ফয়সাল (৮), উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
এ ছাড়া সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রকিবুল আলম চয়ন বলেন, বজ্রপাতে আহত ও নিহতদের
হাসপাতালে নিয়ে আসা হয়।
তার মধ্যে তিনজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসা চলছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























