ঠাকুরগাঁও হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নিভে গেল একটি শিশুর জীবন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁও হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নিভে গেল একটি শিশুর জীবন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে

ঠাকুরগাঁও হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নিভে গেল একটি শিশুর জীবন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
ঠাকুরগাঁও সদর হাসপাতাল।

 

 

 

ঠাকুরগাঁও হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নিভে গেল একটি শিশুর জীবন

 

 

ঠাকুরগাঁওয়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যেই প্রাণ হারালো পাঁচ বছরের নিষ্পাপ শিশু তারানুন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানে ছোট্ট এই কন্যাশিশু। তার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর পুরো জেলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ।

 

 

 

শনিবার (২৩ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতে খায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নিহত তারানুন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মরিচাগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

পড়ুন>> ঠাকুরগাঁও সীমান্তে ফের সক্রিয় গরু চোরাচালান সিন্ডিকেট!

 

 

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই জ্বর, শরীরে লালচে দাগ ও শ্বাসকষ্টসহ হামের তীব্র উপসর্গে ভুগছিল শিশুটি। অবস্থার অবনতি হলে গত ২০ মে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) তার মৃত্যু হয়।

 

 

 

চিকিৎসকরা জানান, এর আগেও একবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তারানুন। সে সময় কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হঠাৎ করেই আবারও জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় ছোট্ট শিশুটি।

 

 

 

ডা. ইফতে খায়রুল ইসলাম বলেন, “শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ পরীক্ষার রিপোর্টে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ” এদিকে, ঠাকুরগাঁওজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

পড়ুন>> তাড়াশে ২৩৮০ দুঃস্থ পরিবার পেল ভিভিজিএফের চাল

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

 

 

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে অন্তত ৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে।

 

 

চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর বা শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে আলাদা রাখাই হতে পারে ভয়াবহ এই সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায়। একটি ছোট্ট প্রাণের নিভে যাওয়া যেন পুরো সমাজকে নতুন করে সতর্ক করে দিল— অবহেলা নয়, এখনই প্রয়োজন সচেতনতা ও প্রতিরোধ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!