ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন

নীলফামারীর টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ (কেডিপিএল) ২০২৬, সিজন-১-এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজনকে ঘিরে শুক্রবার বিকেলে নীলফামারী মেডিকেল কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জিম্মা হোসেন। টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

পড়ুন>>সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানো প্রয়োজন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলাগুলোকে নতুনভাবে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া দরকার। দেশের তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগী হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পড়ুন>>ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো এবং তরুণদের একটি ক্রীড়ামুখী পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই কিসামত দোগাছি প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকার উপপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট, সৈয়দপুর, নীলফামারীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা, এসএম আবুল কালাম অটো রাইস মিলের মোহাম্মদ মনির হোসেন, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে নীলফামারী মেডিকেল কলেজ মাঠে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন

আপডেট সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬