admin
৮ মে ২০২৪, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণে আহত অন্তত ৫০

টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণে আহত অন্তত ৫০

টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণে আহত অন্তত ৫০

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দফায় দফায় ভিমরুলের আক্রমণে কেন্দ্রে উপস্থিত ভোটার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শিশুসহ আশেপাশের লোকজন আহত হয়েছে। এ সময় ভিমরুলের আক্রমণে মহিলা-পুরুষ ও শিশুসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ জন আহত হয়।

বুধবার (৮ মে) দুপুর ১টা ও ২টা ৩০ মিনিটে দুই দফায় উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ভিমরুলের আক্রমণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ১টার দিকে মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে একঝাঁক ভিমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষ ও শিশুসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের আক্রমণ করে।

হঠাৎ ভিমরুলের আক্রমণে দিশেহারা হয়ে ভোটার সহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে থাকে। মুহূর্তে ভোট কেন্দ্র ফাঁকা হয়ে যায় ।

এসময় অনেকেই মাঠের পাশে থাকা খড়ের গাদা থেকে খড় নিয়ে তা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে ভিমরুল তাডিয়ে আত্মরক্ষা করে। প্রায় ২০ মিনিট পর ভিমরুলের ঝাঁক অন্যত্র চলে গেলে আহতদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিটে ভিমরুলের ঝাঁক দ্বিতীয় দফায় মাঠে উপস্থিত ভোটার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণ চালায়।

এ সময় অন্তত দুই শিশু, পুলিশ, আনসারসহ অন্তত ৫০ জন আহত হয়। ভোটকেন্দ্রের দায়িত্ব থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) আবু তাহের জানান,‌ ভিমরুলের আক্রমণে ৪ পুলিশ সদস্য ও ২ জন আনসার সদস্য আহত হয়েছে।

এদের মধ্যে দুইজন পুলিশ সদস্যদের অবস্থা বেশ খারাপ হলেও তারা দায়িত্ব পালন করেছেন। মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. মামুন সরকার জানান, ভিমরুলের আক্রমণে তার কেন্দ্রে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে পুলিশের ৪ জন, আনসার সদস্য ২ জন ও স্থানীয় ২ জন‌ শিশু সহ ১৭ জন আহত হয়েছেন। ভিমরুলের আক্রমণে ছানোয়ার ও সলিমুল্লাহ নামে দুই জনের অবস্থা গুরুতর। এই দুই জনসহ মোট ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২০৫৩। এর মধ্যে নারী ভোটার ১০৪৩ জন ও পুরুষ ভোটার ১০১০ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১০

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১২

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৩

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৪

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১৫

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১৬

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১৭

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১৮

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১৯

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

২০