ঝিনাইগাতীতে শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান কৃষকেরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান কৃষকেরা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

ঝিনাইগাতীতে শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান কৃষকেরা

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান কৃষকেরা

শেরপুরের ঝিনাইগাতীতে শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান কৃষকেরা।

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষ করে কৃষকেরা লাভবান হয়েছে।সীমান্তবর্তী এই উপজেলায় ৭ টি ইউনিয়নের প্রায় সবখানে কমবেশি সবজি চাষ হয়েছে।

এর মধ্যে উপজেলার,ষসন্ধ্যাকুড়া, ফাকরাবাদ, হলদীগ্রাম, ভারুয়া, বনগাও, তিনআনী, টেংরাখালী, বনকালী,পাগলারমুখ নকশি সহ অন্যান্য সব এলাকায় সবজির বাম্পার ফলন হয়েছে। শীত মৌসুমের শুরুতে যে সব সবজি বাজারে আশা শুরু করেছে।

এসবের মধ্যে জালিকুমড়া, মিষ্টিকুমড়া, চিচিংগা, ফুলকপি, বাধাকপি, সীম, লাউ, বরবটি ও করলা সহ অন্যান্য শাকসবজি দেদারছে বিক্রি ও আমদানী হচ্ছে।

বনগাও, টেংরাখালী ও সন্ধ্যাকুড়া সবজির জন্যে বিখ্যাত।প্রতিদিন সকালে পাইকাররা সবজি ক্রয় বিক্রয় করার জন্যে ভীড় করেছে হলদীগ্রাম ও তীনআনী বাজার গুলোতে।

কৃষকরাও ন্যায্য মূল্য পেয়ে বেজায় খুশি হয়েছেন। এখান থেকে সবজি কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা ও বিদেশেও রপ্তানি করা হচ্ছে।সবজি চাষি,আ:কাদির, সুলতান মিয়া, আ:করিম, আনিছ আহাম্মেদ জানায়, ধানের চেয়ে এবার সবজি চাষে ভালো লাভ হচ্ছি আমরা।

সীম চাষি আ: কাদির জানায় ২৫ শতাংশ জমিতে আগাম সীম চাষ করে এবার ভালো লাভবান হয়েছি। বাজারে সবজির ন্যায্য মূল্য পেয়ে কৃষকরা অত্যান্ত খুশি।

এ উপজেলার ২/৩টি ইউনিয়নে প্রচুর সবজির চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গায় ও বিদেশে রপ্তানী করা হয় এ সবজি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার জানায়,আমরা সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুলার জন্যেই মাঠ পর্যায়ে এ দপ্তরে নিয়োজিত লোকবল কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আগামীতে সবজি চাষে কৃষকের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছি। কৃষকের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকায় এবার সবজি চাষ ভালো হয়েছে বলে জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!