ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা- মাকে পেটানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা- মাকে পেটানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা- মাকে পেটানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা- মাকে পেটানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

 

 

ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা- মাকে পেটানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে

 

 

শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা- মাকে পেটানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে
।শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না দেয়ায় বাবা-মাকে পেটানোর অভিযোগ উঠেছে ছেলে রুপচান আলী (৩০)’র বিরুদ্ধে!।

 

 

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে এঘটনাটি ঘটে। রুপচাঁন ওই গ্রামের দিনমজুর গফুর আলীর ছেলে। রুপচাঁন এক সন্তানের জনক।

 

 

সে পেশায় দিনমজুর দাবি করলেও তাকে কোন কাজ কর্ম করতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা। মাদকাসক্ত রূপচাঁনের স্ত্রী ও ১ সন্তানসহ ৩ সদস্যের পরিবার। স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার রুপচাঁনের। রুপচাঁন বাবা মাকে ভরন পোষণও করে না। উল্টো বাবা- মার কাছই জোর-জুলুম করে টাকা নেয়। শুধু তাই নয় মাঝে মধ্যে নেশার টাকাও দিতে হয় তার বাবা- মাকে। টাকা দিতে অস্বীকার করলেই বাবা মার উপর নেমে আসে শারীরিক নির্যাতন। টাকা না দিলে বাড়িতে মাদক রেখে ৯৯৯ এ ফোন দিয়ে বাবা- মাকে গ্রেপ্তার করানোর হুমকি ও দেয়া হয় বলে জানা গেছে।

পড়ুন>>শুভ সকাল; আজ শুক্রবার ১৩ জুন ২০২৫: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

 

রুপচাঁন নেশার জন্য ২ হাজার টাকা দাবি করে তার বাবার কাছে। টাকা দিতে অস্বীকার করলে কথাকাটাকাটির এক পর্যায়ে তার বাবাকে আক্রমণ করে। এসময় ছেলের হাত থেকে তার বাবা গফুরকে উদ্ধার করতে তার স্ত্রী আমেনা বেগম ও দুই মেয়ে এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে জানা যায়। বর্তমানে গফুর আলী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে গফুর আলী বাদি হয়ে বৃহস্পতিবার রুপচাঁনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে দাবী করেন।

 

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমিন বলেন এ বিষয়ে একটি ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!