ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপিকর্মীদের নানা অভিযোগ ও ক্ষোভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে ঘরোয়া ক্রিকেটে ‘ডি-থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট আনল পাঠাও পপি সংস্থায় সহকারী পরিচালক পদে নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে জড়িত ব্যক্তি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি

‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের

মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে আয়ের নতুন ইতিহাস সৃষ্টি করেছে রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি প্রথম তামিল ছবি হিসেবে বিশ্ববাজারে ৭০০ কোটি রুপি আয়ের বিরল মাইলফলক স্পর্শ করেছে। এর মাধ্যমে ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’ ছবির সর্বমোট ৬৯১ কোটি রুপি আয়ের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে গেছে।

ফলে ১১ দিনের মাথাতেই তামিল চলচ্চিত্রের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি। নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবি: রজনীকান্ত।

বক্স অফিসে ধারাবাহিক সাফল্য ও বিশ্বজুড়ে আয়

চলতি বছরের ১৫ অক্টোবর বিশ্বজুড়ে পেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহ পার হতেই বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পার করে এটি। এরপর দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে রাজত্ব ধরে রাখে ছবিটি।

পড়ুন>>পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে

গত রোববার বা ১১তম দিনে শুধু ভারতেই সিনেমাটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি, যা শনিবারের তুলনায় প্রায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি। সব মিলিয়ে ভারত ও বিদেশের বাজার থেকে রোববার পর্যন্ত ছবিটির মোট বিশ্বব্যাপী আয় গিয়ে দাঁড়িয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপিতে।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারের আয়চিত্র

ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি এবং করসহ মোট দেশীয় আয় হয়েছে ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি। বর্তমানে ছবিটি ভারতে ৪০০ কোটি রুপি নিট আয়ের দোরগোড়ায় অবস্থান করছে। অন্যদিকে বিদেশের বাজার থেকে আয় এসেছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। ভাষাভিত্তিক আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে তামিল সংস্করণ। গত রোববার এই সংস্করণটি থেকে ১৭ কোটি ৩৫ লাখ রুপি আয় হয়।

পড়ুন>>প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে জড়িত ব্যক্তি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি

এছাড়া তেলেগু সংস্করণ থেকে ৪ কোটি ৫০ লাখ, হিন্দি সংস্করণ থেকে ৩ কোটি ১৫ লাখ এবং কন্নড় সংস্করণ থেকে এসেছে ৭০ লাখ রুপি। তামিলনাড়ু ছাড়াও কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কেরালা ও উত্তর ভারতের বাজারে ভালো ব্যবসা করছে এটি। ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষিণ ভারতের পাশাপাশি বিদেশের বাজারও।

কলাকুশলী ও নতুন আয়ের লক্ষ্যমাত্রা

‘জেলার ২’ চলচ্চিত্রে রজনীকান্ত আবারও ফিরেছেন অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে। সান পিকচার্সের প্রযোজনায় ও অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীতে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এস জে সুরিয়া, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশন। সিনেমাটির পরবর্তী লক্ষ্য বিশ্বজুড়ে সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় আরও ওপরের দিকে ওঠা, যেখানে সামনে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’ ও আমির খানের ‘পিকে’ সিনেমার আয়ের রেকর্ড। ছবিটির প্রযোজনা করেছে সান পিকচার্স, সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের

আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬