জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ভ্রাম‍্যমান আদালতে কারাদন্ড প্রদান  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ভ্রাম‍্যমান আদালতে কারাদন্ড প্রদান  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ভ্রাম‍্যমান আদালতে কারাদন্ড প্রদান 

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ভ্রাম‍্যমান আদালতে কারাদন্ড প্রদান

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে একজনকে আটক করা হয়েছে। নকলকারীকে দুই দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম‍্যমান আদালত।

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের শুন্য ২৮ টি পদে নিয়োগ পরীক্ষায় ফয়সাল ইসলাম চৌধুরী নামে এক পরীক্ষার্থীকে নকলের দায়ে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাঁকে দুই দিনের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার, জেনারেল সার্টিফিকেট শাখার সিনিয়র সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেন।

ফয়সাল ইসলাম চৌধুরী জেলা শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদে পরিক্ষা দিচ্ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, জেলার সাধারণ প্রশাসন এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ১৩, ১৪ এবং ১৬ তম গ্রেডের ৫ ক্যাটাগরিতে ২৮টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ফয়সাল ইসলাম নকল করতে শুরু করে। দায়িত্বরত পরিক্ষক বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতে লেখা উত্তরপত্রসহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্তকে দুই দিনের কারাদণ্ড প্রদান করে।

এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার, জেনারেল সার্টিফিকেট শাখার সিনিয়র সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্তকে নকল করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়ছে।

নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

তবে নিয়োগ পরিক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে৷ নকল করায় একজন পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!