ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫,৫০০ টাকা নির্ধারণ আইপিএলের পরবর্তী মিনি নিলাম বসবে গোয়ায় ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি: ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর

জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ
সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তকে খুঁজে বেড়াচ্ছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা।

বুধবার রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেসক্লাবসহ জেলা সদরের বিভিন্ন মোড়ে তারা ওই প্রতিনিধিকে খোঁজেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক সুজন মোহন্ত। সমকালে গত ২ ডিসেম্বর ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

অভিযোগে সুজন মোহন্ত জানান, ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে বুধবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর রহমানসহ অজ্ঞাত কয়েকজন কুড়িগ্রাম প্রেসক্লাবে, শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তাকে খোঁজেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ দেখা পেলে প্রাণনাশের হুমকি দেন।

বিষয়টি সেখানে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন। ঘটনাটি কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিনকে অবহিত করলে শহরে পুলিশ টহল জোরদার করেন। বিএনপির ঐ নেতাদের প্রাণনাশের হুমকির কারণে সুজন মোহন্ত কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এই উদ্ভুত পরিস্থিতি সৃষ্টিকারী বিএনপি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে তার মুঠোফোনে(০১৭১৭০৬২১৭৭) যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪