জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- আপডেট সময় : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদগুলোতে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। মোট ১০টি পদে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
পদের বিবরণ ও বেতন স্কেল
- সহকারী অধ্যাপক: বিষয় ও পদসংখ্যা: আইন (১টি), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১টি) ও দর্শন (১টি)। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
- প্রভাষক: বিষয় ও পদসংখ্যা: আইন (২টি), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১টি), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১টি), দর্শন (১টি), মনোবিজ্ঞান (১টি) ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১টি)। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তথ্যাদি
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের নিয়ম ও শেষ তারিখ:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে জাতীয় jobs.nu.ac.bd- নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এ অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের ১২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করার পর User ID ও Password দিয়ে লগইন করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
প্রার্থীদের সব পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদ, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণ সনদ এবং প্রকাশনার সমর্থনে সত্যায়িত প্রমাণপত্র অনলাইনে নির্ধারিত অংশে আপলোড করতে হবে।
এ ছাড়া অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টের সত্যায়িত কপি ৯ সেট আগামী ১২ অক্টোবর অফিস সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র না পৌঁছালে আবেদন বাতিল বলে গণ্য হবে।
যোগাযোগের ঠিকানা: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪।
আরো নিয়োগ দেখুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























