ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা ১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠক বিএনপির

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

বিএনপি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠক বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসেছে বিএনপি। রোববার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পড়ুন>> ঝিনাইগাতীর মৃত আদিবাসীর পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

নির্বাহী বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আজকের দিনব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে আলোচনা করা হবে বলে বিএনপির সূত্রে জানা গেছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলো।

পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলো জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোড়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২০ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রীয়াজের নেতৃত্বে কমিশন আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে।

প্রথম পর্যায়ে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রণীত সুপারিশসমূহ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়।

কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৪ টি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত পেয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠক বিএনপির

আপডেট সময় : ০১:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫