জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় মোয়াজ্জেম হোসেন জুয়েল বরখাস্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় মোয়াজ্জেম হোসেন জুয়েল বরখাস্ত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় মোয়াজ্জেম হোসেন জুয়েল বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
বরখাস্তকৃত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল

 

 

জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় মোয়াজ্জেম হোসেন জুয়েল বরখাস্ত

 

অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার (ই্উনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে তার স্বীয় চেয়ারম্যান পদে থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

গত ১৬ই জানুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ও স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা হতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এই আদেশ প্রদান করা হয় এবং সাময়িকভাবে বরখাস্তের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে।

পড়ুন>> উলিপু‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে বসত‌ভিটা পু‌ড়ে ছাই

আদেশে উল্লেখ করা হয়েছে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহনের পর ক্ষমতার অপব্যবহার করে জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা তার আপন দাদা মৃত আসকির মিয়ার নাম বদল করে সেই জায়গাতে তার পিতা মৃত আব্দুল মতলিবের নাম লাগানো হয়।

 

এতে চেয়ারম্যানের আপন দুই চাচাতো ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার সহোদর সাংবাদিক জুহান প্রতিবাদ করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে দিরাই শহরের আরামবাগ এলাকায় সাংবাদিক দুই সহোদর জাকারিয়া হোসেন জুসেফ ও জুহানের বাসায় প্রবেশ করে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি তাদের কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর রক্তাক্ত করে চলে যায়।

পড়ুন>> ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা

খবর পেয়ে আশপাশের লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

 

 

এই ঘটনায় আহত সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর ৩২৩/৩২৫/৩২৬ ধারায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে প্রধান আসামী করে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৮৫/২৩ইং।

 

মামলা দায়েরের পর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল আদালতে আত্মসমপর্ণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জর করে কারাগারে পাঠান। ২৪ দিন কারাবরণ শেষে চেয়ারম্যান জামিনে মুক্ত হলেও বিজ্ঞ আদালম মামলাটি আমলে নিয়ে চার্জশিট দিলে স্থানীয় সরকার মন্ত্রনালয় এই তথ্যর ভিত্তিতে সত্যতা প্রমাণ হওয়ায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

 

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, মন্ত্রনালয়ের নির্দেশে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!