জগন্নাথপুরে রাতের আধাঁরে ৬ টি গরু চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জগন্নাথপুরে রাতের আধাঁরে ৬ টি গরু চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

জগন্নাথপুরে রাতের আধাঁরে ৬ টি গরু চুরি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
জগন্নাথপুরে রাতের আধাঁরে ৬ টি গরু চুরি

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আধাঁরে ৬ টি গরু চুরি হয়েছে।

জগন্নাথপুরের পল্লীতে রাতের আধাঁরে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৩টি ষাঁড় ও ৩ টি গাভী গরু চুরি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,  উপজেলার কাদিপুর গ্রাম নিবাসী মোঃ কামাল মিয়া’র গোয়াল ঘরের তালা ভেঙে বিগত ২৩ শে জুলাই রোজ রবিবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চুরেরা কামাল মিয়া’র ৩টি ষাঁড় গরু ও ৩ টি গাভী গরু চুরি করে নিয়ে গেছে।

এই গরু ছয়টির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন। এবিষয়ে তিনি থানায় জিডি করেছেন ।

এব্যাপারে চুরি যাওয়া গরুর মালিক মোঃ কামাল মিয়া বলেন, প্রতিদিনের মতো রাত ১২ ঘটিকার সময় গরু গুলোকে দেখভাল করে গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি।

সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখি আমার গরু গুলো নেই। তখন বুঝতে পারি চুরেরা গরু গুলি চুরি করে নিয়ে গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার চুরি যাওয়া ছয়টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা হবে। আমি ২৪ শে জুলাই থানায় জিডি করেছি।

জিডির পরিপেক্ষিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই ফখরুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!