ছেলে মেয়েকে কুপিয়ে জখম করে ইঞ্জিনিয়ার বাবার আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ছেলে মেয়েকে কুপিয়ে জখম করে ইঞ্জিনিয়ার বাবার আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন

ছেলে মেয়েকে কুপিয়ে জখম করে ইঞ্জিনিয়ার বাবার আত্মহত্যা

সৃষ্টি নিউজ ডেক্স
  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
ছেলে মেয়েকে কুপিয়ে জখম করে ইঞ্জিনিয়ার বাবার আত্মহত্যা

ছেলে মেয়েকে কুপিয়ে জখম করে ইঞ্জিনিয়ার বাবার আত্মহত্যা। দরজা ভেঙ্গে  লাশ উদ্ধার করে পুলিশ।

হতাশা থেকে ছেলে মেয়েকে কুপিয়ে জখম হত্যার চেষ্টা চালিয়ে আত্মহত্যা করেছেন ইঞ্জিনিয়ার মশিউর রহমান। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকায় এ ঘনাটি ঘটে।

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবা ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টার দিকে তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অন্যজনকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

ওসি আরও জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেরে বাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে গণমাধ্যমকে বলেন, মশিউর রহমান প্রকৌশলী ছিলেন। তিনি একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি করতেন। বছর তিনেক ধরে তার চাকরি নেই। পরে ব্যবসা করতে গিয়েও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ নিয়ে পরিবারে অশান্তি ছিল।

তিনি বলেন, ইফতারের আগে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। ওই সময় মশিউরের স্ত্রী ছাত্র পড়াতে বাইরে গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাবা মশিউর রহমান প্রথমে ছেলে সাহদাব ও মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে ছেলে মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়ে আত্মহত্যা করেছেন মশিউর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!