চৌহালীতে ভিডাব্লিউবি’র ২১০ বস্তা চাল জব্দ: দুর্নীতির দায়ে আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌহালীতে ভিডাব্লিউবি’র ২১০ বস্তা চাল জব্দ: দুর্নীতির দায়ে আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

চৌহালীতে ভিডাব্লিউবি’র ২১০ বস্তা চাল জব্দ: দুর্নীতির দায়ে আটক ১

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
চৌহালীতে ভিডাব্লিউবি’র ২১০ বস্তা চাল জব্দ: দুর্নীতির দায়ে আটক ১

 

 

চৌহালীতে ভিডাব্লিউবি’র ২১০ বস্তা চাল জব্দ: দুর্নীতির দায়ে আটক ১

চৌহালীতে ভিডাব্লিউবি’র ২১০ বস্তা চাল জব্দ: দুর্নীতির দায়ে আটক ১।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দরিদ্র নারীদের জন্য সরকার বরাদ্দকৃত ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ২১০ বস্তা চাল অবৈধভাবে মজুতের অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। জব্দকৃত চালের বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

 

 

রবিবার (১ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়জান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামে তিনটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

 

 

অভিযানে ৩০ কেজি করে মোট ২১০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়, যেগুলোর গায়ে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ভিডাব্লিউবি কর্মসূচির অফিসিয়াল প্রিন্ট পাওয়া যায়। এই প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, চালগুলো হতদরিদ্র নারীদের জন্য সরকার প্রদত্ত বরাদ্দ থেকে অবৈধভাবে সরিয়ে আনা হয়েছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার ওপর হামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেন গ্রেফতার

 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে মোহাম্মদ আলী (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

 

এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, সিএ ইউসুফ আলী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারের কল্যাণমুখী কর্মসূচিকে পুঁজি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দুর্নীতি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই চাল দরিদ্র নারীদের অধিকার, তা লুণ্ঠন করার সুযোগ নেই।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!