চিলাহাটিতে ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
চিলাহাটিতে ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি পরিবারের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ই জুন সন্ধ্যা সাড়ে সাতটায় ১নং ভোগডাবুড়ী ও ২নং কেতকীবাড়ী ইউনিয়নের যৌথ উদ্যোগে ফিউচার প্রি ক্যাডেট স্কুল মাঠে বিএনপি নেতা রকিব হোসেন রনের নেতৃত্বে সাবেক এবং বর্তমান দলীয় নেতাকর্মীদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।
ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা হাকিমুল ইসলাম বসুনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা রকিব হোসেন রন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও নীকসুর সাবেক জিএস এ কে এম শামসুদ্দোহা, মর্তুজা কামাল চপল, লিপু, লতিফুর, লাবু,আইবুল, সুজন,স্বজন, সাবু, তপন, মতিন, আকাশ মিসাদ, সাব্বির, রিয়াদ ও রিমুন মমিন, তন্ময়, শানু,অভি, নিশান ও জয় প্রমুখ।
পড়ুন>>প্রচন্ড তাপদাহে পুড়ছে ৪৯ জেলা
ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠানে বক্তারা বলেন ছাত্রদল একটি প্রবীণ সংগঠন এই সংগঠনের মূলনীতিকে লক্ষ্য করে বিএনপিকে সুসংঘটিত করতে হবে এবং ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিতে আমাদের সকলকেই মাঠে কাজ করার আহবান জানান বক্তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























