চরাঞ্চল জুড়ে ভুট্টা আর ভুট্টা: নতুন স্বপ্নে বিভোর নাগেশ্বরীর চরাঞ্চলের চাষিরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চরাঞ্চল জুড়ে ভুট্টা আর ভুট্টা: নতুন স্বপ্নে বিভোর নাগেশ্বরীর চরাঞ্চলের চাষিরা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট

চরাঞ্চল জুড়ে ভুট্টা আর ভুট্টা: নতুন স্বপ্নে বিভোর নাগেশ্বরীর চরাঞ্চলের চাষিরা

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
চরাঞ্চল জুড়ে ভুট্টা আর ভুট্টা: নতুন স্বপ্নে বিভোর নাগেশ্বরীর চরাঞ্চলের চাষিরা

 

চরাঞ্চল জুড়ে ভুট্টা আর ভুট্টা: নতুন স্বপ্নে বিভোর নাগেশ্বরীর চরাঞ্চলের চাষিরা

 

কুড়িগ্রামের নাগেশ্বরীর নদী গুলোর তীরবর্তী এলাকার বেলে ও বেলে দো-আঁশ মাটিতে ভুট্টা চাষ ভালো হয়। এর ফলে চরাঞ্চলে ভুট্টার চাষ রেড়েছে। জমিতে হাল চাষের পর জৈব ও রাসায়নিক সার দিয়ে ভুট্টা চাষ করে থাকে। এই অঞ্চলে বারি ভুট্টা ৫, বারি ভুট্টা ৬, বারি ভুট্টা ৭ জাতের ভুট্টার চাষ বেশি হয়।

বীজ রোপনের প্রায় ১৪০ থেকে ১৫০ দিনে ফসল ঘরে আসে। রবি মৌসুমে ধান চাষের পর পরবর্তী বোরো ধান চাষের সময়টাতে ভুট্টার চাষ বেশি হয়। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার চাষ লাভজনক। এর সবুজ পাতা গো-খাদ্য হিসেবে খুবই গুরুত্বপুর্ণ। ভুট্টা দিয়ে গরু, ছাগল,
হাস মুরগীসহ মাছের জন্য উন্নত খাদ্য তৈরি হয়। এর গাছের কান্ড জালানি হিসেবে ব্যবহার হয়। কৃষক এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ মন ভুট্টার ফলায়।

 

জেনে নিন>> ভুট্টা  ভুট্টা চাষ পদ্ধতি

প্রতিমন ভুট্টার মুল্য ১২ থেকে ১৫ শত টাকা। ভুট্টা চাষের ফলে জমিতে আগাছা কম হয়। নারায়ণপুর ইউনিয়নের কৃষক আব্দুল আজিজ জানায় ধানের চেয়ে ভূট্টার
চাহিদা থাকায় এক একর জমিতে ভুট্টা চাষ করেছি। আগামীতে আরো বেশি করার চিন্তা আছে।

নেওয়াশী ইউনিয়নের আব্দুর রব বলেন, ধান চাষের চেয়ে ভুট্টা চাষে লাভ বেশি। হাসনাবাদ ইউনিয়নের রুহুল আমিন বলেন, গত বারের চেয়ে এবার বেশি চাষ করেছি।

উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন জানায় গত বছর মোট ভুট্টা চাষ হয়ে ছিল ১২শত ৫০হেক্টর জমিতে। এ বছর ১৬শত ৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। মোট ৩শত কৃষককে সরকারি প্রণোদনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হবে। ভুট্টার দাম এবং বাজারে বেশি চাহিদার কারণে ভুট্টা চাষে আগ্রহী কৃষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!