চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
গত রবিবার (২৯ ডিসেম্বর) উৎসব মূখর পরিবেশে সদর চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর দাখিল মাদ্রাসা মাঠে সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান,সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন নির্বাচিত হয়।
পড়ুন>> বিরলে তাঁতীদলের উদ্যোগে রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
নির্বাচনী ফলাফল ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু।
নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিউল আজম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক আব্দুস সালাম পিন্টু,সদস্য সচিব জহুরুল হক খোকন।
নওগাঁ সদর চন্ডিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহার আলী এর সভাপতিত্বে ও নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এর সঞ্চালনায় দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























