ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নারী নিহত উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক

কক্সবাজার থেকে মো.কাউছার আলম
  • আপডেট সময় : ০৮:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক করেছে পুলিশ।

কক্সবাজারের চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মুল্য দেড় কোটি টাকা বলে জানান পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ধুরংখালী এলাকার এজাহার মিয়ার ছেলে মো.মফিজ উদ্দিন (২৩), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুরা গ্রামের জাফর আহমদের ছেলে মো.জাহেদ (২২) ও টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়ার মো.ইউনুছের ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,টেকনাফ থেকে মোটরসাইকেল করে মাদক নিয়ে যাচ্ছে চট্টগ্রামে। এমন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া বাস টার্মিনালে অবস্থান নেয় পুলিশ। ভোরে চট্টগ্রামগামী সন্দেহজনক দুটি মোটরসাইকেল থামানো হয়।

এসময় তিন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে ৪৯ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক

আপডেট সময় : ০৮:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪