গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রামে এ অভিযান চায় ডিবি পুলিশ।

আটককৃতর নাম আব্দুল হালিম (৪৫)। তিনি গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

নগর পুলিশ জানায়, জেলার ডিবির এসআই (নিরস্ত্র) নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার রাত ১০টা ৪০মিনিটে গোদাগাড়ী থানার বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ীর ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাটের হিমুর রাইস মিলের পিছনে দুইজন মাদকব্যবসায়ী ফেন্সিডিল বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের ওই দল অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল হালিমকে আটক করা হয়।

আটকের পর তার কাছে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!