গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন জাফলং চাইনিজ রেস্টুরেন্টে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেয়।
ভুক্তভোগী ওই শিশু খোলাহাটী ইউনিয়নের বাইরবন এলাকার মো আলিম উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ভেড়ামারা জাফলং চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় জনসাধারণের নজরে বিষয়টি আসলে দুপুর ২ টার দিকে উত্তেজিত শত শত জনসাধারণ রেস্টুরেন্টেটি চারপাশে ঘিরে অভিযুক্ত আমির হোসেনকে অবরুদ্ধ করে রাখে। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টেটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
গ্রেফতারকৃত আমির হোসেন দারিয়াপুর বাজারে মো জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজার।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোত্তাজুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply