গনিতের মেলা,মস্তিষ্কের খেলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গনিত অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে খুদে গনিতবিদের অংশগ্রহণে মুখরিত হয়েছে ভূরুঙ্গামারী সরকারী হাইস্কুলের গনিত অলিম্পিয়াড প্রাঙ্গন।
, বক্তব্য রাখছেন ডা. মেফতাউল ইসলাম মিলন
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় মোটিভেটিভ ভূরুঙ্গামারী নামক স্বেচ্ছাসেবী সংগঠন গনিত অলিম্পিয়াডের আয়োজন করে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার ভূরুঙ্গামারী সরকারী হাইস্কুলে এ গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।এতে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি তিন উপজেলা ২৫০ জন খুদে গনিতবিদ অংশগ্রহন করে।

গনিত অলিম্পিয়াডে বিজয়ীকে পুরুস্কার প্রদান
পরীক্ষার শেষে ভূরুঙ্গামারী সরকারী হাইস্কুলের হলরুমে মোটিভেট ভূরুঙ্গামারীর সভাপতি মো. মারুফ সরকারে সভাপতিত্বে ফলাফল ঘোষণা, আলোচনা সভা ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন এবং বিশেষ অতিথি পাবনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহিম, ডা. মেফতাউল ইসলাম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, পাইলট প্রধান শিক্ষক শাহজাহান, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে গনিত অলিম্পিয়াডে অংশগ্রহনকারীদের পাঁচটি ক্যাটাগরিতে মোট পচিশজন বিজয়ীকে পুরুস্কার প্রদান করা হয়।
Leave a Reply