কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার

 

 

কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি পুলিশ কমিশনার

 

 

চট্টগ্রাম জেলা ও মহানগরের কয়েকটি কোরবানি পশুর হাট পরিদর্শন করেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম।

 

 

আজ ৩রা জুন ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক,পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

 

 

পরিদর্শনকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে পশুর হাট কেন্দ্রিক সিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

 

এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপি’র অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি কোরবানি উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জাল টাকার কারবারিরা যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর)মোঃ আমিরুল ইসলাম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্ব স্ব থানা পুলিশ অফিসার ইনচার্জ গণ, হাট ইজারাদার সহ দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পড়ুন>> শেখ মুজিবুর রহমানসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল

 

 

এদিকে ৩৯ নং ওয়ার্ডের লিংক রোড রোড সংলগ্ন সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর কোরবানি পশুর হাটে উপ সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোনের) এসি ল্যান্ড অফিসার এবং ইপিজেড থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ জামিউর হোসাইন জিয়া হাট পরিদর্শন করেন।

 

 

তিনি হাটের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বৃষ্টির পানি থাকার শর্তেও হাট ইজারাদারের নিরালস প্রচেষ্টায় জমে উঠেছে ক্রেতা সাধারণের উপস্থিতি, আগামী ১/২ আরো ভালো বিক্রি হবার সম্ভাবনা রয়েছে বলে জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!