কোটা আন্দোলনে নিহত বদির দাফন সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কোটা আন্দোলনে নিহত বদির দাফন সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে?

কোটা আন্দোলনে নিহত বদির দাফন সম্পন্ন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
কোটা আন্দোলনে নিহত বদির দাফন সম্পন্ন

কোটা আন্দোলনে নিহত বদির দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের বিজয় উৎসব মিছিলে দূর্বৃত্তের হামলায় নিহত কাউনিয়ার বদিউজ্জামান বদির দাফন সম্পন্ন হয়েছে।

ঢাকার নারায়ণগঞ্জে গত সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয় উৎসবে দূর্বৃত্তের হামলায় নিহত বদিউজ্জামান(৩৩) বদির দাফন সম্পন্ন হয়েছে।

সে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া মাঝাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবার সূত্রে জানাগেছে, নিহত বদিউজ্জামান বদি জীবিকার তাগিদে ঢাকার নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। সে সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয়  মিছিলে অংশ নেয়।

ওই মিছিলেই দূবৃর্ত্তকারীদের হামলায় সে নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়।

খবর পেয়ে ঢাকায় থাকা ছোটভাই ও পরিচিত আত্মীয়-স্বজনের সহায়তায় গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে স্থানীয় ভুতছাড়া মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে ।

দরিদ্র পরিবারে জন্ম নেয়া নিহত বদিউজ্জামান বদি এক কন্যা সন্তানের জনক। তার মর্মান্তিক এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!