কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট আনল পাঠাও
- আপডেট সময় : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট আনল পাঠাও
ডিজিটাল সেবার বাজারে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পাঠাও তাদের কুরিয়ার ও পার্সেল ডেলিভারি ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি’ বা ডিপিওডি সুবিধা যুক্ত করেছে। এই নতুন ফিচারের ফলে গ্রাহকরা এখন আর ডেলিভারির সময় নগদ টাকা বা খুচরো ভাঙতি নিয়ে ঝামেলার সম্মুখীন হবেন না। যখনই কোনো পার্সেল ‘আউট ফর ডেলিভারি’ স্ট্যাটাসে থাকবে, গ্রাহক তার মোবাইলে একটি পেমেন্ট লিংকের এসএমএস পাবেন। সেই লিংকে ঢুকে ‘পে নাও’ অপশনে ট্যাপ করে খুব সহজেই ব্যাংক কার্ড অথবা যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে বিল পরিশোধ করা সম্ভব হবে।
এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ফলে গ্রাহকদের ডেলিভারি পয়েন্টে সরাসরি উপস্থিত থাকার বাধ্যবাধকতাও কমে যাবে। পার্সেল পাওয়ার আগ মুহূর্তে বা তার আগেই নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন সম্পন্ন করা যাবে, যা পুরো ডেলিভারি প্রক্রিয়াকে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব করবে। প্রথাগত নগদ লেনদেনের সীমাবদ্ধতা কাটিয়ে গ্রাহকদের পেমেন্টের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা, নমনীয়তা এবং স্বাচ্ছন্দ্য প্রদানই পাঠাওয়ের এই আধুনিক উদ্যোগের মূল লক্ষ্য।
পড়ুন>>প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে জড়িত ব্যক্তি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি
এই নতুন ব্যবস্থা কেবল সাধারণ গ্রাহকদের জন্য নয়, বরং পাঠাও কুরিয়ারের সাথে যুক্ত মার্চেন্টদের জন্যও ব্যবসায়িক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। পেমেন্টের ক্ষেত্রে একাধিক ডিজিটাল বিকল্প থাকায় মার্চেন্টদের গ্রাহকরা কেনাকাটার শেষ ধাপ পর্যন্ত ঝামেলামুক্ত থাকবেন।
এটি ব্যবসায়িক আস্থাকে আরও সুদৃঢ় করবে এবং ডিজিটাল পেমেন্টের প্রতি গ্রাহকদের অভ্যস্ততা বাড়িয়ে তুলবে। পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, ডেলিভারির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টকে একটি নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে রূপান্তর করাই তাদের লক্ষ্য। পার্সেল গ্রহণের জটিলতা দূর করে মার্চেন্টদের উন্নত সেবা প্রদানের এই প্রয়াস বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























