কুড়িগ্রামে বাস তল্লাশি করে অবৈধ কারেন্টজালসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ০৮:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বাস তল্লাশি করে অবৈধ কারেন্টজালসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রামে ডিবির একটি টিম বৃহস্পতিব দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ এনায়েতপুর থেকে কুড়িগ্রাম আসার পথে অপরূপা বাস তল্লাশি করে ৫টি বস্তায় মোট ২৫টি অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ কুড়িগ্রাম সদর থানার যাত্রাপুর নয়ানীপাড়ার মোঃ মুকুল মিয়াকে গ্রেফতার করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল হাসান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা উপস্থিতিতে মোবাইল টিম গঠন করে অভিযুক্ত মুকুল মিয়া দোষ স্বীকার করলে তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, জেলা পুলিশের কাছে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রামে অবৈধ কারেন্ট জাল আসছে, এমন তথ্য গোপন জেলা পুলিশের কাছে ছিল।
এরই ধারাবাহিকতায় পুলিশ, প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।


























